1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৮ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল সিসি ক্যামেরা ভেঙে রান্নাঘরের টিনের ছাউনি কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

 

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত ভোররাত, ফজরের আযানের আগ মুহূর্তে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সিরাজুল হক ওই এলাকার সাবেক ইউপি সদস্য।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একদল সশস্ত্র ডাকাত প্রথমে বাড়ির চারপাশে থাকা সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর রান্নাঘরের টিনের ছাউনির ধোঁয়া বের হওয়ার অংশ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় ভরি স্বর্ণ, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বজলুর রশিদ জানান, ভোররাতে সংঘবদ্ধ ডাকাতদল এ ঘটনা ঘটিয়েছে এবং এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাস জানান, ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net