1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৩ বার

সেচ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রাবার ড্যাম। এছাড়াও পর্যটকদের বিনোদনের জায়গাও এটি। অথচ ১৯৮৬ সালে স্থাপিত কক্সবাজারের ঈদগাঁও রাবার ড্যামটি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। অযত্ন ও চরম অবহেলায় পড়ে রয়েছে। ড্যাম অফিসের সিডি দরজা ভাঙ্গা। অফিস রুমটি রাতে হয়ে উঠে মাদকসেবী ও অপরাধীদের আখড়া ও চলাচল ব্রীজটিও ঝুঁকিপূর্ণ। দায়িত্বপ্রাপ্তরা এদিকে কোন নজর  দিচ্ছেনা বলে গুরুতর অভিযোগ উঠেছে।

 

সরজমিন পরিদর্শন করে যেসব দৃশ্য দেখা গেছে, সেগুলোর মধ্যে দোতলা অফিসটি যেন মাদক সেবীদের জন্য লীজ দেয়া হয়েছে। এলাকাটি সম্পূর্ন অরক্ষিত। কোন সীমানা ঘেরা নেই। ব্রীজটির মাঝ বরাবর কিছু অংশ ভেঙ্গে গেছে। ব্রীজের নিচের অংশ খন্ড খন্ড ভেঙ্গে পড়ছে। ব্রীজের উভয় পাশে কোন গাইড ওয়াল না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা বাড়ছে। ড্যামের  রাবার ও স্লূইচ গেইটটি আবর্জনায় পরিপূর্ণ। রাতে দু’ কুলে লাইট না থাকায় ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। এক সময়ের সৌন্দর্য মন্ডিত ফুল বাগান ও ব্রীজ- দেয়াল ইত্যাদিতে রংকরণের কাজও হচ্ছেনা যুগ যুগ ধরে। রাবার ড্যাম সড়কটির খানা খন্দকে এবডো থেবডো অবস্থা। দীর্ঘ ৩৮ বছর পূর্বে স্থাপিত ড্যামটির জীর্ণদশা দেখে এলাকাবাসী চরমভাবে আক্ষেপ ও উদ্বেগ প্রকাশ করছে। ড্যামের পাহারাদারের দায়িত্ব কার তাও কেউ জানে না। এতে করে চোর ডাকাতরা এটা নিরাপদ স্থান হিসেবে অপরাধ করতে দ্বিধাবোধ করে না।

 

জানা যায় রাবার ড্যাম বিশেষত দুজন দায়িত্বে রয়েছেন। একজন  শাহনেওয়াজ মিন্টূ ও অপরজন ছুট্টো। তারা দায়িত্ব নিয়ে ড্যামটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে সত্যতা স্বীকার করে ছুট্টো জানান ,তার চিন্তা চেতনায় এসব সংস্কার করার প্ল্যান রয়েছে।

 

অন্যদিকে এলজিইডি কতৃপক্ষ রহস্যজনক কারণে এসব দেখেও না দেখার ভান করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net