1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার

চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরস্থ হাজারী টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে সম্পূর্ন ভষ্মিভূত হয়। এ সকল দোকানে আগুনে পুড়ে ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। গতকাল ১ এপ্রিল ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকাণ্ডে টাওয়ারের নিচ তলায় থাকা একটি গোডাউন, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, পাশ্ববর্তী মুদির দোকান, বইয়ের দোকান, পানের দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, ভোরে দোহাজারী হাজারী টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ২টি টিম দ্রুত সেখানে পৌঁছায় পরে সাতকানিয়া থেকে আরো ২টি টিম অভিযানে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তরা হলেন, খাগরিয়া ষ্টোরের আমানত উদ্দিন, এজে সুপার সপের কাজী সৈয়দ নুর, মেজবান বাড়ী রেস্তোরার ছাবের আহমদ, ফলের আড়তের আবু হুমায়ুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net