1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দোলাবাড়ি গ্রামে “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন” প্রকল্পের আওতায় শতাধিক কৃষকের অংশগ্রহণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বুধবার ‎কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

 

‎অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে দোলাবাড়ি গ্রামে একটি সোলার সেচ স্কিম চালু করা হয়েছে। স্থানীয় নদী থেকে সাশ্রয়ী মূল্যে পানি উত্তোলনের এ উদ্যোগের মাধ্যমে শতাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন।

 

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, “সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় দোলাবাড়ির ফসলি মাঠে প্রায় ১০০ বিঘা জমিতে প্রথমবারের মতো আউশ ধান চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হলে স্থানীয় খাদ্য উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।”

 

‎বিশেষ অতিথির তাঁর বক্তব্যে বলেন, “কৃষকদের উৎসাহিত করতে সরকার কৃষক কার্ড চালু করেছে। কৃষি নির্ভর দেশের অর্থনীতিতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমির সঠিক ব্যবহার ও মৌসুম ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন।”

 

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের মাঠ দিবস আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net