ঢাকা   ১২:৫১:২৬ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ রন্জন কুমার দে নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

 

গতকাল শুক্রবার উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ঢালার দুয়ার এলাকায় পুলিশি চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

 

রঞ্জন কুমার দে (৪৪), উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের  মৃত অরবিন্দ দে পুত্র। চোলাই মদ

 

বিক্রয়ের উদ্দেশ্যে রামু থানার ক্যাঙ্গারবিল এলাকা থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা ঢালারদুয়ার সাকিনস্থ পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। এসময় ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত টমটম গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে- এর  হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি