1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত 

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার

হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের টাঙ্গাইল আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইনকে সদস্য সচিব হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ডাঃ শাহজালাল আহমেদ।

সভায় হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধিদের নির্বাচন, সংগঠনের চলমান কার্যক্রম, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ডাঃ কাসেমুর রহমানের সুপারিশের ভিত্তিতে টাংগাইল জেলা আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত নেতৃবৃন্দ তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

 

নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইন এবং সদস্য সচিব হিসেবে ডাঃ সিয়াম হোসাইন দায়িত্ব পালন করবেন।

এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ সিয়াম হোসাইন, ডাঃ রুহুল আমিন, ডাঃ মোঃ ইয়াকুব আলি, ডাঃ জহিরুল ইসলাম ও আতিকুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ডাঃ রেজাউল করিম মনোনীত হয়েছেন।

আহবায়ক সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ রেজাউল করিম, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ কাওসার, ডাঃ মোরশেদ আলম, ডাঃ রোকসানা, ডাঃ নাহিদ ইসলাম, ডাঃ বিউটি খাতুন, ডাঃ শাহিন খন্দকার, ডাঃ মমিনুল ইসলাম, ডাঃ হায়দার, ডাঃ রোজিনা আক্তার, তাসলিমা আক্তার, ডাঃ সাবিনা ইয়াসমিন, ডাঃ শাবলু, মাজেদা আক্তার কবিতা ও এলিজা আক্তার।

এসময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ডাঃ আল হাসান মোবারকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ— ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ আবুল হাসনাত মোঃ আমিন, ডাঃ আবু আক্তার, ডাঃ শাহ মোঃ আলী সফি প্রমুখ উপস্থিত ছিলেন

সভাপতির বক্তব্যে ডাঃ শাহজালাল আহমেদ বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাহকে আরও সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত টাংগাইল জেলা কমিটি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করবে এবং পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net