1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বার

মানবাধিকার সংগঠন ‘অধিকার, চট্টগ্রাম’-এর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল না করে সংসদে আইন হিসেবে পাশ করার দাবি জানানো হয়েছে। বুধবার ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল না করে দ্রুত সংসদে আইন হিসেবে পাশ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, “এসব অধ্যাদেশের মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হতে যাচ্ছে। কিন্তু সংসদ চলমান থাকা সত্ত্বেও এগুলো আইন হিসেবে পাশ না করে বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী।অবিলম্বে এ প্রক্রিয়া থেকে সরে এসে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।”

অধিকার চট্টগ্রামের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং এইচআরডি ইমরান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী এড. মোস্তফা নূর, ড. শিব প্রসাদ শূর ও এড. আ ন ম জোবায়েরসহ অন্যান্যরা।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে গুমের শিকার সা’দুর রশীদ চৌধুরীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে স্টেটম্যান্ট পাট করেন লেখক-সাংবাদিক ও এইচআরডি আবদুল্লাহ মজুমদার, বক্তব্য রাখেন, মো. নজরুল ইসলাম শুকরিয়া, শিক্ষক মো. জিয়া উদ্দিন, রাশেল উদ্দিন, জাকের হোসেন, অধিকার কর্মী সাংবাদিক  মুজিব উল্লাহ তুষার, মানবাধিকারকর্মী মীর বরকত হোসেন,  এইচআরডি ও সাংবাদিক শাহ জালাল, জানে আলম, কমল, নুরু মিয়া, মো. বেলাল, বিজয় কুমার, এড. রোকেয়া বেগম, মোরশেদ আলম, মাহফুজুর রহমান, মো. নাসির, তারেক সিদ্দিকী, কবি অভিলাষ মাহমুদ, কবি আসিফ ইকবাল, সালামত উল্লাহ, সমীর পাল, মিজানুর রহমান, রায়হান আবেদিন ও সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন প্রমুখ।

ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বলি মনছুরের ছেলে আব্দুর রহিম, জাহিদ হাসানের ভাই মেহেদী হাসান এবং নজরুল ইসলাম বাঁচা চেয়ারম্যানের ছেলে আনিসুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net