1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০ বার

‎রাঙ্গাবালীতে জ্বালানি তেলের তিব্র সংকট দেখা দিয়েছে বেশি দাম দিয়েও পাওয়া চাচ্ছেনা জ্বালানি তেল। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় ভরা মৌসুমেও অনেক ট্রলার সাগরে যেতে পারছে না।

‎নোঙর করে ঘাটে রাখা হয়েছে শতশত ট্রলার।

‎এদিকে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়ার গাইয়াপাড়া টু কলাপাড়ার ২.১৫ মিনিটের লাইনের লঞ্চটি তেলের অভাবে বন্ধ হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন কলাপাড়ার কাকড়া ব্যবসায়ী বারেক হোসেন। অন্যদিকে রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যবসায়ীরা ডিজেল, কেরোসিন,পেট্রোল, অকটেন, মজুদ করে রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও টলার মালিকরা । সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিজেল ১ শত টাকা পেট্রোল ১ শত ১৬ টাকা এ উপজেলায় ডিজেল ১৫০ টাকা ও পেট্রোল ২৩০-২৫০ টাকায়ও পাওয়া যাচ্ছে না। তাও আবার রাতের আধারে দোকান থেকে টোকেন দেয়ার পরে বাড়িতে গিয়ে বাড়িতে স্ত্রীর কাছ থেকে আনতে হয়। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন মহল।

‎রাঙ্গাবালী,বড়বাইশদিয়া,ছোট বাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া, মৌডুবি সহ বেশিরভাগ  ব্যবসায়ীর দোকানে তেল নেই বলছেন ব্যবসায়ীরা। আর স্থানীয়রা বলছেন ভিন্ন কথা তারা বলছেন কৃত্রিম সংকট দেখিয়ে তারা বাসা বাড়িতে তেল মজুদ করছেন। প্রশাসন যদি তাদের বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে তাহলেই তাদের এই মজুদ করা জালালী তেলগুলো বেরিয়ে আসবে।

‎সরেজমিন ঘুরে দেখা যায় এ অঞ্চলে বেশিরভাগ মানুষই  মৎসজীবী তাদের আয়ের উৎস হচ্ছে মাছ শিকার। ডিজেল সংকটে ঘাটেই নোঙ্গর করে আছে শত শত ট্রলার। প্রয়োজনীয় ডিজেল না পেয়ে যেতে পাড়ছে না গভীর সমুদ্রে মাছ শিকার করতে। এতে চরম অর্থনৈতিক সংকটে পড়তে হচ্ছে জ্বেলেদের। গ্রামের বেশিরভাগ ব্যবসায়ীর দোকানেই তেল নেই। তারা বলছে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বন্ধ করে দিয়েছেন তেল বিক্রি।

‎টমটম চালক মো. আল- আমিন বলেন, আমি মাছ কাকড়া নিয়ে লঞ্চঘাট যাব সকাল থেকে কয়েকটা দোকানে ঘুরলাম ২ লিটার ডিজেলের জন্য ১৫০ টাকা করে দিব তাও চেয়ে পেলাম না। এদিকে মোটরসাইকেল চালক হাসান বলেন, পেট্রোল ১৭০ টাকা করে তখন আমি বেশি দাম দেখে নেইনি। আর এখন ২৫০ টাকায়ও পেট্রোল পাওয়া যায় না।

‎খুচরা ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লা বলেন, গত এক সপ্তাহ আগে গলাচিপায় পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েও এক লিটার পেট্রোল ও পাই নাই।  চাহিদার দশ শতাংশ তেল ও তারা পাচ্ছেনা না। সে জন্য প্রয়োজন অনুযায়ী তেল দিতে পারছেন না ক্রেতাদের।  পর্যাপ্ত তেল মজুদ থাকলেও বিক্রিতে নারাজ ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না ক্রেতারা। তাদের দাবী কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম  কৃত্রিম সংকট তৈরি করে ভোগান্তিতে ফেলছেন জনগনকে। শিঘ্রই এ সমস্যার সমাধান চান ক্রেতাসাধারণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net