1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মুজিব উল্ল্যাহ্ তুষার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স, ইইই ও ইসিই বিভাগের উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: ক্রিয়েটিং এ ১০এক্স মাইন্ড ফর এ ১০এক্স ইকোনমি ( ARTIFICIAL INTELLIGENCE: Creating a 10X Mind for a 10X Economy Thriving (Not surviving) in the Age of Al”  ) বিষয়ক সেমিনার আজ ৯ এপ্রিল, ২০২৬ ইং বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য(ভারপ্রাপ্ত) ড.শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন যুব উন্নয়ন, ঝঞঊগ শিক্ষা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন এর খ্যাতিমান ব্যক্তিত্ব বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ, লেখক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর প্রেসিডেন্ট অধ্যাপক মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। বক্তব্য রাখেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অধ্যাপক আশুতোষ নাথ । উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষাথীরা।

 

মূল বক্তব্যে প্রধান আলোচক মুনির হাসান বলেন, আমাদের চিন্তাশীল মানুষের প্রয়োজন যারা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভাববে এবং  প্রযুক্তির সহায়তায় এগিয়ে যাবে। আমাদের মাথা আছে তবে তা আমরা প্রযুক্তির উন্নয়নে কাজে না লাগিয়ে গতানুগতিক ধারায় ব্যবহার করি। আমরা এখনো চিন্তা করি জমির দাম গত এক যুগে কত বেড়েছে অথচ ইউরোপ আমেরিকা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে তার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। দূরদর্শী চিন্তাবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং সুবিধা অর্জনের হাতিয়ার মনে করে। একটি ১০ গুণ অর্থনীতির জন্য “১০ গুণ মানসিকতা” তৈরি করা প্রয়োজন। যারা সাধারণের চেয়ে দশগুণ উচ্চতর লক্ষ্য নির্ধারণ করবে, ব্যাপক পদক্ষেপ গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও দ্রুত পরিবর্তনের যুগে শুধু টিকে থাকা নয় বরং উন্নতি লাভের জন্য উদ্ভাবনকে কাজে লাগাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হচ্ছে আগামীর ভবিষ্যৎ। সুতরাং প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে আমাদের এসব প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র উত্তর জানার পেছনে না ছুটে বেশি বেশি প্রশ্ন করা শিখতে হবে। একই সুযোগ সুবিধা পেয়েও সবাই একই স্থানে যেতে পারে না, যার চিন্তা চেতনা যত পরিপক্ক সে তত বেশি এগিয়ে থাকবে। সময়ের সঠিক ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় বিভিন্ন ধরেন ওয়েবসাইট তৈরি, ডিজাইন বানানো , রিসার্চ সহ বিভিন্ন কাজ দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব, সুতরাং প্রযুক্তির এই সব সুযোগ সুবিধা কাজে না লাগালে আমাদের দেশ পিছিয়ে যাবে।

 

ছবির ক্যাপশন: সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক মুনির হাসান এর হাতে বিশ্ববিদ্যালয় সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড.শরীফ আশরাফউজ্জামান ও উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net