1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ০ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় আশ ফাউন্ডেশন ও আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তিনটি এতিমখানা ও একটি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বিভিন্ন এতিমখানা ও অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

 

ডলুকুল নুরিয়া মাদ্রাসা এতিমখানা (নলুয়া, সাতকানিয়া) পেয়েছে ২ বস্তা (১০০ কেজি) চাল, ১ বস্তা (২৫ কেজি) ডাল, ১ কার্টুন (১৮ লিটার) তেল এবং ২ কার্টুন (১০ কেজি) খেজুর। মাওলানা রশিদ আহমদ পরিচালিত এতিমখানা (পূর্বগাটিয়া ডেঙ্গা, নলুয়া) পেয়েছে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৮ কেজি তেল ও ৫ কেজি খেজুর।

উত্তর সাতকানিয়ার রসুলাবাদ চৌধুরী পাড়া এতিমখানায় বিতরণ করা হয় ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৮ লিটার তেল ও ৫ কেজি খেজুর।

 

এছাড়া পশ্চিম নলুয়া আদর্শ পাড়ার ১২টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল এবং ৫০০ গ্রাম খেজুর প্রদান করা হয়।

 

এ কার্যক্রম বাস্তবায়নে আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন, যিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ও ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি আশ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সমগ্র কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী জিয়াবুল হোসেন তারেক, যিনি মানবাধিকার কর্মী ও সমাজসেবক হিসেবে পরিচিত।

 

 

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net