1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আউশ মৌসুমে আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে উপজেলার ২৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সাংসদ অ্যাডভোকেট আবদুল মান্নান।

 

তিনি তার বক্তব্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সরকার শ্রীঘ্রই কৃষকদের কৃষি কার্ড বিতরণ করার উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মলাই মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো: জাহাঙ্গীর আলম লিটন। তিনি জানান, আউশ মৌসুমে আবাদ বৃদ্ধি ও ফলন উন্নয়নের লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং অধিক জমিতে আউশ চাষে উৎসাহিত করবে।

 

এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নতমানের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সময়মতো আবাদ কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net