1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে শিশু ধর্ষণকারীকে জলিল ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভিকটিমের পরিবার ও স্থানীয় লোকজন। এসময় বক্তরা শিশু ধর্ষণকারী জলিলকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানান।

 

শনিবার (১১এপ্রিল) বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্য মেদাকচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে  প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিভিন্ন বয়সী ও শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শিশু ধর্ষকের ফাঁসির দাবীতে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ ও শিক্ষক আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন,  জলিল ড্রাইভার কর্তৃক ১০ বছরের শিশু ধর্ষিত হয়েছে। মানুষরূপী এ হিংস্রকে কঠোর হস্তে দমন করা আজ জরুরী হয়ে পড়েছে। নির্মম, বর্বর, ঘটনাটির বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশবিক নির্যাতনের শিকার হয়ে ১০ বছর বয়সী শিশু আজ হাসপাতালে কাতরাচ্ছে। এমন বর্বরচিত্র আমরা মেনে নিতে পারি না।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যমেদাকচ্ছপিয়া এলাকার মোজাফফর আহমদের পুত্র জলিল ড্রাইভার কর্তৃক ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভিকটিমের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরও উল্টো ধর্ষকের পরিবারের লোকজন ধর্ষিতার পরিবারকে হুমকি দেয়ায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ধর্ষককে দ্রত গ্রেপ্তার ও ধর্ষিতার পরিবারকে নিরাপত্তার দাবি জানিয়ে এ মানববন্ধন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net