1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যৌতুক নিরোধ আইনের মামলায় পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সাতকানিয়া থানার এএসআই (নিঃ) মোঃ সুমন হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪নং কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর-১৫৬/২৬ (সাতকানিয়া) মামলার আসামী নেজাম উদ্দিন (পিতা: ফয়েজ আহাম্মদ, মাতা: হাফছা বেগম) কে গ্রেফতার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ (সংশোধিত)-এর ৩ ধারায় মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারের পর আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সাতকানিয়া থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net