1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
' জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে' : এড. তারিকুল  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার

যারা জুলাইকে ধারণ করে, জুলাই নিয়ে কাজ করে, তাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে শহিদের আশা পূরণ হবে না। আমাদের কমিটমেন্ট আছে। এ সরকার দিয়ে পরিবর্তন না হলে, অন্য সরকার দিয়ে পরিবর্তন হবে। তরুনদের প্রতি মানুষে আস্থা আছে। আমরা দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করবো।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে  শহিদ হামিদুর রহমান সাদমানের পরিবারের সাথে সাক্ষাতকালে এনসিপির ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এড. তারিকুল ইসলাম এ কথা বলেন।

 

 

 

এ সময় শহিদ হামিদুর রহমান সাদমানের রক্তাক্ত রুমাল হাতে নিয়ে বলেন, এ রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এ রক্তের দায় আছে। কোন এমপি মন্ত্রীর সন্তান দেশের জন্য শহিদ হয়নি।

 

 

 

তিনি বলেন, কুমিল্লা সিটির মেয়র পদে লড়ার আগে আমি শহীদ পরিবারের দোয়া নিতে আসছি, শুধু দোয়া নয় আমরা দায়িত্বও নিতে আসছি। আপনাদের যে কোন সমস্যায় আমরা অবশ্যই পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

 

 

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে, জুলাইকে ধারন করতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। বর্তমান সরকার জুলাই নিয়ে টালবাহানা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে।

 

 

 

এডভোকেট তরিকুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার অবদান অনস্বীকার্য। কুমিল্লার সাদমানের মতো সাহসী তরুণরা চীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।  আমরা তাদের এই ত্যাগের মূল্যায়ণ করবো ইনশাআল্লাহ।

 

 

 

এ সময় কুমিল্লার শহিদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসনাত-সার্জিস কল ধরে না। আমরা প্রয়োজনে কল দিয়ে পাই না। আমার ছেলের কবর জিয়ারত করতে আসার সময়ও তাদের হয় না। আপনি আমাদের মনে রেখেছেন, এসেছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী মোঃ সিরাজুল হক, যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসার, ফারহা এমদাদ ইম্পা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net