1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল শুক্রবার বিকেলে ঈদগাঁও উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।

 

এসময় তিনি পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জন্য নির্ধারিত জায়গা, উপজেলার স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণের স্থান এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি হিসেবে একটি আধুনিক শৌচাগার বা পাবলিক টয়লেট নির্মাণের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সাথে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং মাছ বাজারে নির্মাণাধীন ভবন এবং পুরান ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ, বাজারের যানজট নিরসন, সাধারণ পথচারী ব্যবসায়ীদের ইজারার মওকুফ এবং চলমান ইজারা আদায়ের বিষয় নিয়ে আলোচনা করেন। স্থানীয়রা  উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে এই পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net