1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিরছড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত যুবকের নাম মো. জিহাদ (১৮)। তিনি ঈদগাঁও সদর ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কালিরছড়া খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি ঈদগাঁও থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জিহাদের হাত-পা বেঁধে খালে ফেলে দেয়। এতে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net