1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

সাতকানিয়ায় নিখোঁজের একদিন পর বিল থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৮ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর আবুল কালাম (৫০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার  কালিয়াইশ ও নলুয়া ইউনিয়নের পাঠানিপুল বিল এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটগড় জনার কেওচিয়া এলাকার মৃত নুর আহমদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে আবুল কালাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও গত রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। আজ মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা পাঠানিপুল বিলে কাজ করতে গিয়ে একটি নালার ঘাস ও কচুরিপানার ভেতর একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে এটি আবুল কালামের লাশ বলে শনাক্ত করেন।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে দৃশ্যমান কোনো বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net