1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (১০ মে) ভোর রাত ও দিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, রাত ৩টার দিকে থানার এসআই সনক কান্তি দাশের নেতৃত্বে ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় শাহ আলমের বসতঘরে অভিযান চালিয়ে জুয়ার আসরে মত্ত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস, জুয়ার সরঞ্জাম এবং নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- পূর্ব ইউছুপেরখীল এলাকার আবুল কালাম (৪৬), শমসুল আলম (৫৮), কামাল হোসেন (৪৬), শাহ আলম (৬০) ও মোহাম্মদ সালাম (৫০)।

 

পৃথক আরেক অভিযানে আম চুরির ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার মামলায় জড়িত জাহেদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া একই দিনে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- জসিম উদ্দিন (২৬), নুর আবছার (২০) ও দিদার।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net