1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫ বার

রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া নামক স্থানে ফসলী জমি থেকে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালীন মোবাইল কোর্টের দ্বারায় কৃষকের সেচ মেশিন নষ্ট করার অভিযোগে গ্রামবাসীর হামলা ও আইনশৃংখলা বাহিনীর রাবার বুলেটের গুলিতে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২/০৫/২০২৬) বেলা ১২.৩০ থেকে দুপুর ২ ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময়ে হতাহতের ঘটনা ঘটে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্টেট রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ১০০-১৫০ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে মোবাইল কোর্টের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতকারী সন্ত্রাসীদের হামলায় উপজেলা নির্বাহী অফিসার, রামগড় থানার অফিসার ইনচার্জসহ কর্মচারী জয়নাল আবেদীন, আনসার সদস্য নুর মোহাম্মদ (৩৩), নুর মোহাম্মদ (২৫), খুরশেদ আলম, আবদুল ওহাব (৩১) ইউএনওর গাড়ি চালক কামাল উদ্দিন, ইউএনও অফিসের কর্মচারী মো.জুয়েল, মো.হারুন রশিদসহ এগারো জন গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়াও সরকারী গাড়ীর গ্লাস পাথর মেরে ভেঙ্গে দিয়েছে। ঘটনাস্থলে প্রায় ০২ কিঃমিঃ জায়গাজুড়ে দশটি স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। বালু জব্দের সময়ে তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালানোয় বালু জব্দ করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

অপরদিকে স্থানীয় কৃষক ওমর ফারুক বলেন, ইউএনওর নেতৃত্বে অভিযানের সময় আমাদের তিনটি সেচ মেশিন ভেঙে নষ্ট করে দিলে গ্রামবাসী প্রতিবাদ করলে ইউএনও গ্রামবাসীর উপর গুলি চালায় এতে নুরহোসেন (১৮), সুমন ত্রিপুরা (২২), আবুল হাসেম (৩০) ও আজাদ (২৫) ৪জন গ্রামবাসী আহত হয়েছেন।

 

 

 

 

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের সময় দুষ্কৃতকারীরা মোবাইল কোর্টের উপর হামলা চালায় একপর্যায়ে হামলাকারীদের নির্বৃত করতে নির্বাহী ম্যাজিষ্টেটের নির্দেশে ১০ রাউন্ড রাবার বুলেটের গুলি চালানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net