ঢাকা   ০৬:৩৬:১০ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“জুলাই জাতীয় সনদ” বাস্তবায়নে বিএনপি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে কুমিল্লায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা মহানগর যুবদল। বুধবার দুপুর ১২টায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির সূচনা করা হয়।

 

 

পরে মহানগর যুবদলের নেতাকর্মীরা নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদ সংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তারা বিএনপির ঘোষিত রাজনৈতিক অঙ্গীকার ও রাষ্ট্র সংস্কার বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।

 

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হোসেন, শরিফুর রহমান শরিফ, জামাল হোসেন নয়ন, কাজী গোলাম মুস্তফা, আবু হাসনাত হিরা, তোফায়েল হোসেন কাউসার ও আনোয়ার হোসেনসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি ঘোষিত জাতীয় সনদ বাস্তবায়ন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি