1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান

ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের অভিযানে গাঁজা ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

১৬ মে ( শনিবার) থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদারের নির্দেশে থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়

৬০ (ষাট) গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৬০,৯৯০/- (ষাট হাজার নয়শত নব্বই) টাকাসহ আমিনা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের জহির আহমেদর স্ত্রী।

 

পুলিশের আরো একটি পৃথক অভিযানে লোহাগাড়া থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং পরোয়ানাভুক্ত অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- উপজেলার ইসলামাবাদ চরপাড়া গ্রামের মৃত জাফর আলমের পুত্র কায়েস মিয়া প্রকাশ কাউসার ও একই ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের নুরুল হাসেমের পুত্র মোহাম্মদ ইয়াছিন।

 

অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আরও ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মোঃ ছিদ্দিকের পুত্র শফিকুল ইসলাম ও

একই এলাকার আবুল কালামের পুত্র রফিকুল ইসলাম।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের আইনী প্রক্রিয়ায় আদালতে সোফর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net