1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে আসা গার্মেন্টস কর্মীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে আসা গার্মেন্টস কর্মীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৭৫ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে :
লালমনিরহাট জেলা সদরের উপ-শহর তেলিপাড়ার গোল্ডেন বাজার সংলগ্ন ভাটাপাড়া গ্রামে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তালেব (৩৮) নামের এক গার্মেন্টস কর্মী মারা গেছে। সে কয়েক দিন আগে ঢাকার নারায়গঞ্জ হতে বাড়িতে আসে। তার শরীরে জ্বর, গলাব্যাথা ও সর্দি ছিল।
স্বাস্থ্য বিভাগ ও পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার উপ-শহর তেলিপাড়ার গোল্ডেন বাজার সংলগ্ন ভাটাপাড়া গ্রামে আকবর কাসাইয়ের পুত্র তালেব (৩৮) জীবিকার প্রয়োজনে ঢাকার নারায়ণগঞ্জে গামের্ন্টেসে কাজ করতো। সে ১৩দিন আগে আরো কয়েকজন কর্মীসহ নিজ বাড়ি তেলিপাড়ায় আসে। দু’দিন আগে অসুস্থ্যবোধ করলেও বিষয়টি আক্রান্ত ব্যক্তিসহ পরিবারের স্বজনরা গোপন রাখে । আজ শুক্রবার সকালে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের স্বজনরা। এরই মধ্যে তিনি মারা যান। নিহতের লাশ বিশেষ ব্যবস্থায় দ্রুত দুপুরে দাফন করেছে স্থানীয় প্রশাসন।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, খবর পেয়ে দ্রুত সেখানে নমূনা সংগ্রহে স্বাস্থ্য কর্মী প্রেরণ করা হয়েছে। নিহতের ও নিহতের স্বজনদের নমূনা নেয়া হবে। স্থানীয় প্রশাসন নিহতের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। মহেন্দ্রনগর ইউপি সদস্যা দিলআরা পারভীন জানান, প্রশাসনের নির্দেশে বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net