1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন কোরবানির পশুর হাটগুলোতে এখন জমে উঠেছে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়। গৃহস্থে ও খামারে লালন-পালন করা গরু, ছাগল ও মহিষ নিয়ে হাটে আসছেন গৃহস্থ ও খামারিরা। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে গরম হয়ে উঠেছে হাট ও আশে-পাশের এলাকা। প্রশাসনের পক্ষ থেকে হাটে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

 

সরেজমিনে দেখা যায়, কোরবানির ঈদের সময় যত এগিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে

পশুর হাটগুলোতে।

ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মুখর পুরো হাট এলাকা। হাটে ছোট, মাঝারি ও বড় বিভিন্ন আকারের পশুর সমাহার দেখা যায়। বিশেষ করে দেশীয় জাতের গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। অনেক গৃহস্থ/খামারি সারা বছর যাবত কোরবানির পশু লালন-পালন করে এখন ভালো দামের আশায় হাটে বিক্রি করতে আসছেন।

 

ক্রেতা আবুল বাশার মুনশী বলেন, “হাটে অনেক গরু, ছাগল, মহিষ এসেছে। এবার এখনো গরু, ছাগল, মহিষের দাম স্বাভাবিক রয়েছে এবং পছন্দ অনুযায়ী পাওয়া যাচ্ছে।”

 

অন্যদিকে গরু বিক্রেতা সাত্তার মিয়া বলেন,

“খাবার ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় গরু লালন-পালনে ব্যয় বেড়েছে। দাম ভাল না পেলে লোকসান গুনতে হবে।” বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু বিক্রয় নিয়ে উদ্বেগে আছেন খামারিরা।

 

প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, “খামারিদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। সুস্থ পশু বাজারজাতকরণ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।” প্রতি বছর পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসার ফলে খামারিদের লোকসান গুনতে হয়। তবে এ বছর পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net