1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৪ বার

কুমিল্লার নাঙ্গলকোটে “সংকল্প পাশে থাকার” স্লোগানকে ধারণ করে গঠিত স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন প্রত্যয়-এর উদ্যোগে প্রবাসী প্রতিনিধিদের “স্বদেশে আগমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“গর্বিত প্রবাসী, আমাদের আলোকধারা সংবর্ধনায় ধ্বনিত হোক কৃতজ্ঞতার সাড়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌর সদরের স্থানীয় একটি হাসপাতালের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত প্রবাসী প্রতিনিধিরা হলেন— ওমান প্রতিনিধি সাইফুল ইসলাম হৃদয়, যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহাদী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শামীম হোসেন, মালদ্বীপ প্রতিনিধি মো. আব্দুল রহিম এবং বাহরাইন প্রতিনিধি এন. কে. রুবেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। প্রত্যয় সংগঠন ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রত্যয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net