1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭৯ বার

ঈদের দিনেও ইউপিডিএফ (মূল) এর হাত থেকে রক্ষা পাননি দুইজন মোটরসাইকেল ড্রাইভার। তাদের হাতে অপহরণ ও নির্যাতিত হন বাঙালি মোটরসাইকেল ড্রাইভার খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুসলিমপাড়ার বাসিন্দা মো. শাহাজানের সন্তান নুরুল হক (২৩) ও নুর আলমের সন্তান নাজমুল ইসলাম (১৮)।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯ ঘটিকায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নির্যাতনের শিকার গুইমারা বাজারের মোটরসাইকেল ড্রাইভার নুরুল হক জানান, সজল মারমা নামক এক ব্যাক্তি পাগলা পাড়া এলাকার একটি লিচু বাগান থেকে ৫০০ টাকার বিনিময়ে লিচু আনার জন্য তার মোটরসাইকেল ভাড়া করে। তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) কে সাথে নিয়ে পাগলা পাড়া লিচু বাগানে গমন করেন এবং লিচু বাগানে পৌঁছানোর পর বাগান থেকে ১০০ লিচু দেওয়ার পর তার সন্দেহ হয় এবং তৎক্ষনাৎ সন্দেহের বিষয়টি সজল মারমাকে ফোনে জানান। পরবর্তীতে সে লিচু নিয়ে পুনরায় গুইমারার উদ্দেশ্যে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে ৫-৬ জনের একটি সশস্ত্র উপজাতিয় গ্রুপ গাছ ফেলে মোটরসাইকেলের পথ আটকায় এবং তাদেরকে অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্য হিসাবে বক্তব্য দেওয়ার জন্য বাধ্য করে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে চোখ বেঁধে সারাদিন বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরাতে থাকে এবং রাত ৮.৩০ ঘটিকায় থলিবাড়ি ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে তাদেরকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। সশস্ত্র উপজাতিয় গ্রুপটি নিজেদেরকে ইউপিডিএফের মূল দল বলে দাবী করে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি পেট্রোল দল ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করেন। উদ্ধারকৃত দুইজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। বর্তমানে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net