1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার ৪ জুন অনুষ্ঠিতব্য সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মোঃ আনিসুর রহমান। একইসাথে তিনি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।

 

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক মোঃ আনিসুর রহমান তৃণমূল থেকে উঠে আসা একজন সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপি-অঙ্গসংগঠনের রাজনীতির সাথে যুক্ত থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

 

প্রার্থীতা ঘোষণা করে মোঃ আনিসুর রহমান বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন,  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে এবং দলের ভাবমূর্তি সমুন্নত রাখতে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন বিএনপিকে আরো শক্তিশালী করতে চাই। একইসাথে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

 

এদিকে ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মোঃ আনিসুর রহমানকে  সাধারণ সম্পাদক  হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। তাদের মতে, তার ত্যাগ, তৃণমূলের সাথে যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতা তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে।

 

মুলতঃ মোঃ আনিসুর রহমান একজন পুলিশী নির্যাতনসহ ৪ টি রাজনৈতিক মামলার শিকার। তিনি বিগত সময়ে একাধারে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, পরে সাংগঠনিক সম্পাদক,  সিনিয়র সহ সভাপতি- আহবায়ক ও সভাপতি, উপজেলা যুবদলের সহ সভাপতি,  সদস্য সচিবেরও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক  ও বর্তমানে যুগ্ম আহবায়কের দায়িত্ব রয়েছেন।

 

তিনি বিগত ২০১৬ সালে জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ফ্যাসিস্ট আমলে দলীয় যে কাোন কর্মসূচী এমনকি শহিদ জিয়ার শাহাদত বার্ষিকী নেতাকর্মীদের নিয়ে তিনি তার বাড়ীতে পালন করেছেন। ইউনিয়ন, উপজেলা সর্বাগে তিনি দলীয় কাজে সময়- সহযোগিতা করে সাধারন নেতাকর্মীদের মাঝে হয়ে উঠেছেন পরিচ্ছন্ন ও স্বজ্জন ব্যক্তিত্ব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net