1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩৭ বার

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম মহানগর এর উদ্যোগ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫ জুন (শুক্রবার)২৬ ইং, বিকাল চারটায় চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় (নাসিমন ভবন) এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় সহ-সভাপতি টিটন ভট্টাচার্য, যুগ্ন সাধারণ সম্পাদক সখিনা বেগম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন খলিলুল্লাহ চৌধুরী সাকিব, নাসিরাবাদ, জালালাবাদ, ষোলশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, চট্টগ্রাম জেলার আহবায়ক লায়ন আবু তাহের.চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক গাজী মনির হোসেন, সদস্য সচিব এডভোকেট আব্দুল করিম চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহবায়ক ইলিয়াস মিয়া, হাফেজ বাকের হোসেন, মো. নাসির উদ্দীন, শ্রমিক নেতা তারেক সিদ্দিকী মুন্না, মোঃ শাহাদাত হোসেন সহ প্রমুখ ।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তার

বলেন, মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীরতম শ্রদ্ধা ও বিনম্র সালাম।

বাংলাদেশ ও বাঙালি জাতির সংকটে ও সংগ্রামে তিনি ছিলেন এক অনন্য আলোকবর্তিকা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তাঁর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অদম্য প্রেরণা জুগিয়েছিল। যুদ্ধোত্তর বাংলাদেশে যখন গণতন্ত্র অবরুদ্ধ হয়েছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের মানুষকে বাক-স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

দেশপ্রেম, সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া—বাংলার প্রতিটি প্রান্তের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। একারণেই তিনি চিরকাল এদেশের মানুষের কাছে “রাখাল রাজা” হিসেবে অমর হয়ে আছেন।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক আলহাজ্ব শেখ আলাউদ্দিন, সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস মিয়া।

 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া- মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net