1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২০ বার

কক্সবাজারেরর ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল করা হয়েছে।

 

১০ জুন ( বুধবার) বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।

 

 

সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারে আগমন এ অঞ্চলের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই আগমনে প্রমাণ করবে—কক্সবাজার আজও বিএনপির ঘাঁটি। জনগণের অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।

 

উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদু শুক্কুর, পোকখালী বিএনপির সাবেক সভাপতি আকতার উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, সাবেক মেম্বার মোজাম্মেল হক, ইসলামপুর ইউপির সাবেক সভাপতি হারুন রশিদ দাদা, পোকখালীর সভাপতি এইচ এম সেলিম উল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল, চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক, শ্রমিকদল সাবেক আহবায়ক আবু তাহের মুন্না, মোক্তার আহমদ, ওহিদুল আলম কোম্পানি, যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, আবু হেনা, মুজিবুর রহমান, ছাত্রদল নেতা সোহেল রানা, নুরুল হুদা নকশা, কৃষকদলের ওমর ফারুকসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পরে স্বাগত মিছিলটি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে বাস ষ্টেশনে গিয়ে শেষ হয়। স্বাগত মিছিলে এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net