1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই'র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৬২ বার

রাজধানীর মৃত্তিকা সম্পদ গবেষণা ইন্সটিটিউটের বার্ষিক কারিগরি কর্মশালা শেষে গাড়িতে ওঠার পূর্ব মুহুর্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের আওতাধীন রামগড় পাহাড়ি কৃষি গবেষণারের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক দুলুর বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিমকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

গত ৮ জুন রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই কর্মকর্তার মধ্যে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এ ঘটনায় অতিরিক্ত উপ-পরিচালক (প্রশাসন-২) এ এম মাসুম বিল্লাহর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের লক্ষ্যে চাপ দেন এমদাদুল হক দুলু। এ সময় তার সাথে ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের আবুল কালাম আজাদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বনি আমিন খান ও সাব্বির।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমদাদুল হক দুলু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিমকে উচ্চ স্বরে হুমকি ধামকি দিতে থাকেন। সে সময় সেখানে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন উপস্থিত ছিলেন এবং তিনি বিব্রত হয়ে দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। সেখানে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এর প্রতিবাদ করলে এমদাদ, আজাদ, বনি আমিন খান, সাব্বিরসহ বহিরাগতরা তাদের উপর চড়াও হন। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিম কোন কথার জবাব না দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।

উল্লেখ্য যে এমদাদুল হক দুলু রামগড় কৃষি গবেষণার কর্মকর্তা হলেও বেশিরভাগ সময় তাকে ডিএই সদর দপ্তরে দেখা যায়। শোনা যায় ডিএইর বদলি বানিজ্য ও টেন্ডার বানিজ্য নিয়ন্ত্রণ করেন এই এমদাদুল হক দুলু আর তার সাথে রয়েছেন তুলা উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net