1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ০ বার

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সাংবাদিকরা অংশ নেন। এতে সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের অনুষ্ঠানটি একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান । বর্তমান সময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই। তাঁরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি দায়বদ্ধতা ও নেশার সমন্বয়ে গড়ে ওঠা একটি দায়িত্বশীল কাজ। এ পেশায় টিকে থাকতে হলে সততা, নিষ্ঠা ও পেশার প্রতি ভালোবাসা থাকতে হয়।
বক্তারা আরও বলেন, নাঙ্গলকোট প্রেসক্লাবের এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অন্য জেলা ও উপজেলাগুলোতেও এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তাঁরা মত দেন।
নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, এ টি এন বাংলা কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, মানবাধিকার কর্মী আলী আকবর মাছুম, আগামীর সময় কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মীর শাহ আলম, আমাদের সময় কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, ইনকিলাব কুমিল্লার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম শফি, বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা জেলা প্রতিনিধি মহি উদ্দিন মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ, লেখক মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক এম এস দোহা, ডিবিসি নিউজ কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দীন চৌধুরী, সমাজ কন্ঠ সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী, নয়া দিগন্ত কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, এন টি ভি জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, কালের কন্ঠ কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, বাসস কুমিল্লা প্রতিনিধি কামরুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, মোহনা টিভি কুমিল্লা প্রতিনিধি শাহাবুদ্দিন, দিনকাল কুমিল্লা জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, যুগান্তর লাকসাম প্রতিনিধি আবদুল মন্নান , যায়যায়দিন বরুড়া প্রতিনিধি মাসুদ আলম, ইনকিলাব সেনবাগ প্রতিনিধি ফখরুল ইসলাম, দেশ রুপান্তর কুমিল্লা প্রতিনিধি মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, লালমাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বাশার জয়, দেশ রুপান্তর চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রেসক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net