1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

আবু সুফিয়ান 
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৪ বার

নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।  শুক্রবার কুমিল্লা জাতীয়  কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মিলনায়তনে  এ আয়োজন করা হয়।

 

 

 

 

একই অনুষ্ঠানে মেধা ও মেধার স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মাঝে ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’ প্রদান করা হয়।

 

 

 

সংগঠনের সভাপতি প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক  ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার জামিল আহমেদ এবং ডা. ইকবাল আনোয়ার। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাচিক শিল্পী  বদরুল হুদা জেনুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি উপকমিটির আহ্বায়ক সুপ্তি সাহা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলাভ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মোস্তফা কামাল।

 

 

এবারের ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’-এর প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান অধিকারী দুজনকে বিশেষ মেধা বৃত্তি প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মডার্ন হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী খুবায়েব বিন আলমগীর এবং দ্বিতীয় স্থান অর্জন করে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিমা ইবনাত মজুমদার। মেধার স্বীকৃতিস্বরূপ তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে অন্যান্য বিজয়ীদের মাঝেও সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, ‘নীলাভ্র ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি  মানসিক স্বাস্থ্য, শিশু বিকাশ, যুব কল্যাণ ও মাদকাসক্তি দূরীকরণ, বয়স্ককালীন স্বাস্থ্য ও তাঁদের জন্য আনন্দময়  ক্লাব প্রতিষ্ঠা, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ক্রীড়া ও শরীর চর্চা, শিক্ষাবৃত্তি, সামাজিক অনুদান, শিক্ষাপদক,  সাহিত্য পুরুষ্কার, উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ সংক্রান্ত  বহুমুখী সামাজিক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net