দেশকে খাদ্যে সয়ং সম্পূর্ণ করাতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের পরিবেশ রক্ষায় ২৫ কোটি চারা রোপনের উদ্যোগ নিয়েছেন ২৯ হাজার মিটার খাল খননের পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষকদের দৌড়গোড়ায় কৃষি সেবা নিশ্চিত করে দেশে ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশকে খাদ্যে সয়ং সম্পূর্ণ করার কাজ করে যাচ্ছেন| চন্দনাইশের কৃষক, শিক্ষার্থী ও প্রতিবন্ধিদের নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী হিসেবে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে মডেল বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছেন।আমরা তার সহযোগি হিসেবে আপনাদের সহযোগিতা নিয়ে দেশকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে চাই।
গতকাল ২০ জুন বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জসিম উদ্দিন আহমেদ এমপি। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার, কৃষি কর্মকর্তা, কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, বিএনপি নেতা যথাক্রমে আকম মোজাম্মেল হক, ওসমান গণি, ইউনুছ গণি বাবুল, সিরাজুল মোস্তাফা, আইনুল হুদা চৌধুরী, আরিফুল ইসলাম মারুফ, সামশুদ্দিন মেম্বার, জয়নাল আবেদীন, আলী আকবর প্রমুখ| ৬ প্রতিবন্ধিকে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক সরঞ্জাম, বিনামূল্যে ঔষধ, বই, চারা, প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা মূলক বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়| এসময় তিনি উপস্থিত অসহায় হতদরিদ্র শতাধিক পরিবারে ৫ ও ১০ হাজার টাকা হারে নগদ অর্থ প্রদান করেন| তাছাড়া বরকলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারে ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, যতরমুখ এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।