ঐতিহ্যবাহী হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় অডিটরিয়ামে আজ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (যুগ্ন সচিব) অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মিজ্ মনোয়ারা বেগম।
হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রভাষক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় এতে কলেজ কো-অর্ডিনেটর সুচিত্রা চৌধুরীসহ সকল প্রভাষকবৃন্দ, কমিটির সদস্য, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।