1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪ বার

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ২৩ জুন মঙ্গলবার  সকালে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।

 

সভায় প্রকৃত সময়ে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণর প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারি পুলিশ সুপার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম নির্ধারিত সময়ে সার উত্তোলন ও বিতরণের প্রতি গুরুত্ব আরোপ করে দেশের উন্নয়নে সার ডিলারদের ভুমিকা রাখার আহবান জানান। সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, ইউরিয়া ও নন ইউরিয়া সারের মাসিক বরাদ্দ, উত্তোলন, বিতরণ ও মজুদ স্যক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরে সারের ভেজাল রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আসন্ন খরিপ-২ মৌসুমে আধুনিক জাতের বীজ প্রাপ্তি ও সুলভ মুল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net