1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কর্ণফুলী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯ বার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আজিজ মাস্টার সড়কের উন্নয়নকাজকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাজের তদারকি, রাজনৈতিক পরিচয় এবং সংসদ সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও প্রকল্পের সেক্রেটারি বাহার উদ্দিন বাহারকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বরাদ্দে আজিজ মাস্টার সড়কের উন্নয়নকাজ চলছে। প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয় শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে। পরে তিনি ওই কাজের তদারকি’র জন্য শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আজম খানকে দায়িত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

 

প্রকল্পের সেক্রেটারি ও কর্ণফুলী উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাহার উদ্দিন বাহার দাবি করেন, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, কাজ চলাকালে আজম খান সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। বিষয়টি যাচাই করতে তিনি ঘটনাস্থলে যান। একই সঙ্গে আওয়ামী লীগের পদধারী একজন ব্যক্তি কীভাবে এমপির বরাদ্দকৃত উন্নয়নকাজের তদারকির দায়িত্ব পালন করছেন—সে বিষয়েও প্রশ্ন তোলেন।

 

বাহার উদ্দিনের ভাষ্যমতে, তার প্রশ্নের জবাব না দিয়ে আজম খান তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে হেনস্তা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে আজম খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ফোন করলে তিনি ঘটনাস্থলে এসে বাহার উদ্দিনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

বাহার উদ্দিন বলেন,

“বরাদ্দকৃত কাজের সঙ্গে বাস্তব কাজের মিল না থাকায় বিষয়টি দেখতে যাই। সেখানে আজম খান এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন বলে জানতে পারি। আমি জানতে চাই, আজম খান ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। সে কেন এই প্রকল্পের দায়িত্ব পালন করছেন এবং কেন এমপির বিরুদ্ধে এমন মন্তব্য করছেন। এ সময় তিনি আমাকে হেনস্তা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রয়োজনে থানায় লিখিত অভিযোগও করবো।”

বাহার আরও দাবি করেন, আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এর শিকলবাহা ৯ নং ওয়ার্ড এবং ৮ নং ওয়ার্ড এ যতগুলো কাজ চলমান সবগুলো তদারকি করার জন্য জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পক্ষ থেকে ওয়ার্ড আওয়ামী লীগ এর সদস্য আজম খান কে দায়িত্ব দেন।

 

এদিকে ঘটনাস্থলের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বাহার উদ্দিন বাহার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে প্রশ্ন করেন, “এমপির বরাদ্দকৃত প্রকল্পে ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য কীভাবে দায়িত্ব পালন করছেন?” জবাবে চেয়ারম্যান বলেন, “ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হলে কী হয়েছে? সে কাজের মানুষ।” এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “আজম আমার লেবার। তাকে ৫০০ টাকা মজুরি দেওয়া হয়। তার আওয়ামী লীগের কোনো ছবি নেই, কোনো কমিটিতেও সে নেই।” তিনি আরও বলেন, “বাহারের সঙ্গে আজমের আগে থেকেই ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে।”

 

৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাজের তদারকিতে আজম খানকে রাখার বিষয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান বলেন, “কাজ করতে গেলে লেবার লাগবে, লেবার নেব না? এটা কি আওয়ামী লীগ বা বিএনপির বিষয়? সে গরিব মানুষ, লেবার হিসেবে কাজ করছে।”

 

এ বিষয়ে মো. আজম খানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net