https://www.dailyshamolbangla.com/
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা দীর্ঘ ২ যুগ পর অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন (শনিবার) দুপুরে গোমাতলীস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির সদস্যদের কোরাম পূর্ণ হওয়ায় সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মোঃ জুনাইদ। সমিতির সদস্য মিনহাজ চৌধুরীর প্রস্তাবে ও হেলাল উদ্দিনের সমর্থনে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুইট। এসময় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সাধারন সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সম্পাদকের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা, সিদ্ধান্ত, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা, আয়-ব্যয় হিসাব অনুমোদন,বাজেট অনুমোদন,উপ-আইন সংশোধনের সিদ্ধান্ত, বর্তমানে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।
সাধারণ সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি করা হয় এবং সমবায়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সচেষ্ট করা হয়েছে।