ঢাকা   ০২:০৭:৫৯ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৮১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পারিবারিক একটি বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. নুরুল ইসলামের পরিবার।

রোববার (২৮ জুন) দুপুরে শিকলবাহা চৌমুহনীস্থ কর্ণফুলী প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম সওদাগরের সন্তান মো. সালাউদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি একটি গেটের দরজা নিয়ে তার বাবা হাজী নুর ইসলাম ও তার ফুফির মধ্যে পারিবারিকভাবে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার পর তার বাবা কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেনের উদ্যোগে থানায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোহাম্মদ ইসমাইল, কর্ণফুলী থানা শ্রমিক দলের সভাপতি ও শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তৈয়বুল আলম আংকুর, ইঞ্জিনিয়ার ইসমাইল, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয় বলে দাবি করেন তিনি।

তবে সালাউদ্দিনের অভিযোগ, তার ফুফি সালিশের সিদ্ধান্ত মেনে না নিয়ে পুনরায় তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা অর্থ না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া তাদের পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া, নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে হয়রানি থেকে রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মো. সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, জনাব আলী, মো. ইলিয়াস, গোলাম হোসেন, সৈয়দ আহমদ (মানবাধিকার কর্মী), মো. কাসেম, মো. আলম, মো. ইউনুস, মো. ফোরকান, মো. দিদার, আলী হোসেন, আবদুস সালাম এবং মো. ইসমাইল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি