1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯১ বার

বর্তমানে সরকার মেগা প্রকল্পের পরিবর্তে মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে, নিজ নির্বাচনী আসনের রাস্তাঘাট সংস্কার এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছেন কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

 

শপথ গ্রহণের পর থেকেই তিনি তাঁর নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করছেন এবং স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সর্বোপরি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

এমপি কাজলের দাপ্তরিক সূত্র জানায়, ১১ কোটি ৪৯ লাখ ৩ হাজার টাকার একটি বিশেষ বরাদ্দের আওতায় নির্বাচনী এলাকার ১২৩টি মসজিদ, ৫৮টি কবরস্থান, ৩৯টি মন্দির, ২২টি বৌদ্ধ বিহার, ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৯টি সামাজিক প্রতিষ্ঠান এবং ৪৩টি গ্রামীণ সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়িত হচ্ছে।

 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঈদগাঁও উপজেলার থানা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের বিভিন্ন পয়েন্টে সি সি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এসব ক্যামেরা স্থাপনের জন্য ৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন এমপি লুৎফুর রহমান কাজল।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‘থানার সামনে, ঈদগাঁও বাজার, আদর্শ স্কুল থেকে শুরু করে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।’

 

তিনি বলেন, এমপির সহায়তায় ক্যামেরাগুলো বসানো হলে নিরাপত্তা বৃদ্ধি, অপরাধ দমন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। দৃশ্যমান সিসি ক্যামেরা দেখলে অপরাধীরা ওই এলাকায় অপরাধ করতে ভয় পায়। জনগণের সেবা দিতে আমরা সবসময় প্রস্তুুত আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net