1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০০ বার

সরকার ঘোষিত প্রনোদনার অংশ হিসেবে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী উপজেলা কৃষি অফিস হতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, মরিচ বীজ এবং জৈব সার বিতরণ করা হয়।

 

হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বোরহান উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন বলেন_ ‘প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহোদয় সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আমরা প্রতিটি ইউনিয়নে যাচাই-বাছাই করে এসব বিতরণ করে চলেছি।

 

কৃষি কর্মকর্তা বলেন, একজন কৃষক ৫টি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ সাথে প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ পেয়েছেন। প্রতিমন্ত্রী মহোদয় উদ্বোধনের পর পর্যায়ক্রমে ১হাজার ৯০০ কৃষককে আমন ধান, ২৮জনকে লেবুচারা, অন্যান্য বৃক্ষ ৭৯৪, বাকি অংশ সবজি বীজসহ হাটহাজারী উপজেলার সর্বমোট ৩হাজার ৭১২ জন কৃষক মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সরকারি এই প্রণোদনা সুবিধা পাচ্ছেন।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net