1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্য - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্য

মো: আরিফুল ইসলাম চাটমোহর (পাবনা) 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬১ বার

পাবনার চাটমোহর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় নাছের আলী (৪৫) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ পরামানিকের ছেলে।

মঙ্গলবার (তারিখ) রাত আনুমানিক ১০টার দিকে চাটমোহর থানার ভক্তের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়কে, সবুজ হোসেন বধু (পিতা: হাসান আলী) এর বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছের আলী মাগরিবের নামাজের পর নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে ভক্তের বোয়ালমারী এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net