ঢাকা   ১২:২০:৫২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে ব্যবসায়ী মোঃ করিমের বিরুদ্ধে। তিনি বাঁশখালী উপজেলার বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার কস্তুরাঘাট এলাকায় কলার আড়তদার বলে জানা গেছে।

 

এ ঘটনায় চকরিয়া থানায় করিমকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী রবিউল আলম। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জনতলী গ্রামের রহিম উল্লাহর পুত্র।

ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল আলম জানান, দীর্ঘদিন ধরে তিনি আলী কদম থানছি এলাকা থেকে কলা সংগ্রহ করে বিক্রি করে আসছেন। গত ৪ জুলাই রাত ১০ টার দিকে যথারিতি জীপ ভর্তি কলা (আনুমানিক মূল্য ১লাখ ২৫ হাজার টাকা)  নিয়ে তিনি চকরিয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে অভিযুক্ত করিম লোকজন নিয়ে গাড়িটি গতিরোধ করে ড্রাইভারকে মারধর করে ১ লাখ ৪০ হাজার টাকা দাবী করেন। একপর্যায়ে সে লোকজন নিয়ে গাড়ি থেকে কলা আনলোড করে গাড়িটি ছেড়ে দেয়। এসময় তাকে বাঁধা দেয়া হলে জানে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে ঐ কলা স্থানীয় একটি আড়তে আটকে রেখেছে, এবং তা পঁচেগলে নষ্ট হয়ে গেছে।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কলা ব্যবসায়ী রবি আলমের কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল আড়তদার করিম। ঐ লেনদেনকে কেন্দ্র করে কলা ভর্তি জীপ গাড়ি আটকে টাকা দাবী করেন। টাকার অজুহাতে গাড়ি থেকে কলা নামিয়ে ফেলেছে করিম। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

 

বিষয়টিকে ষড়যন্ত্র উল্লেখ করে আড়তদার করিম বলেন, পাওনা টাকা দাবী করা হয়েছে। মানুষের সামনেই গাড়িটি ছেড়ে দেওয়া হয়। সেখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। তিনি ঘটনার সত্যতা যাচাইয়ে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। চকরিয়া থানা পুলিশ জানান, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি