1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৪ বার

সৌদি আরবের দাম্মামে দীর্ঘ ১৫ বছর ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসা এক বাংলাদেশী প্রবাসী চরম প্রতারণার শিকার হয়েছেন। অংশীদারী ব্যবসার প্রলোভন দেখিয়ে তার দোকান হাতিয়ে নেওয়া, মিথ্যা মামলা ও হয়রানি করে তাকে শূন্য হাতে দেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ও ট্যাক্সি চালক তাজুল ইসলাম লিটনের বিরুদ্ধে।

 

 

শুক্রবার সকালে নোয়াখালীর স্থানীয় একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী আবু জাফর মোঃ ফারুক এই অন্যায়ের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।

 

 

ভুক্তভোগী ফারুক জানান, দাম্মাম ইসকানে তার একটি লাভজনক দোকান ছিল, যেখান থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৩ লাখ টাকা আয় হতো। পরিচয়ের সূত্রে ট্যাক্সি চালক লিটন প্রথমে দোকানটি ৮০ হাজার রিয়ালে কিনতে চায়। কিন্তু এর আগে এক ইয়েমেনী নাগরিক দোকানটির জন্য ১ লাখ ২০ হাজার রিয়াল দাম দেওয়ায় ফারুক তা প্রত্যাখ্যান করেন। পরে লিটন তাকে যৌথ ব্যবসার প্রস্তাব দিলে সরল বিশ্বাসে ফারুক চুক্তিপত্রের জন্য নিজের ও তার সৌদি কফিলের (স্পন্সর) তথ্য দেন।

 

 

অভিযোগ রয়েছে, লিটন চুক্তি না করে ওই তথ্য ব্যবহার করে গোপনে কফিলের সাথে যোগাযোগ করে নতুন দোকান ভাড়া নেয় এবং ফারুকের রানিং দোকানটি ভেঙে বড় আর্থিক ক্ষতি করে। পরবর্তীতে নতুন দোকানে ফারুকের পুরনো মালামাল ব্যবহার ও ফারুকের পরিচালনার কথা থাকলেও লিটন চুক্তি সই করতে তালবাহানা শুরু করে। ফারুক চাপ দিলে লিটন উল্টো তার বিরুদ্ধে সৌদি আরবে মিথ্যা মামলা করে। একপর্যায়ে কফিল ঝামেলা এড়াতে ফারুককে শূন্য হাতে দেশে পাঠিয়ে দেন।

 

 

দীর্ঘ ১৫ বছরের পরিশ্রমের পুঁজি হারিয়ে নিঃস্ব আবু জাফর মোঃ ফারুক বর্তমানে প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি অভিযুক্ত লিটনের কাছ থেকে দোকানের প্রকৃত মূল্য ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net