সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একইভাবে উপজেলার সব ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্যদের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া সরকারের নতুন জিআর চালের বরাদ্দ দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ সময় সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “নলুয়া ইউনিয়নে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছি। সরকারের পক্ষ থেকে সাতকানিয়ার জন্য নতুন করে জিআর চাল বরাদ্দ করা হয়েছে, যা দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”