1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৭ বার

কক্সবাজারের ঈদগাঁও নদীতে ঢলের পানিতে ভেসে যাওয়া  শিশু সাজেদুলের (১২)  মরদেহ চারদিন পর অবশেষে উদ্ধার হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও নদীর গজালিয়া চরপাড়া ফরেস্ট অফিস গেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাসনাকাটা কুনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাজেদুল ইসলামের বলে নিশ্চিত হওয়া গেছে।

 

ঈদগাঁও থানার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার উদ্ধার ও লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয় হেডম্যান খলিলুর রহমান জানান,সকালে নদী পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধারের সংবাদ প্রচার হলে নিখোঁজ শিশুর পরিবারের লোকজন এসে লাশটি তাদের সন্তানের বলে নিশ্চিত করেন।

 

তারা জানান, গত (৮ জুলাই) বিকেলে ঈদগড় থেকে পাহাড়ী ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় শিশু সাজেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net