ঢাকা   ১২:৩৩:৪৬ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সী নয়নকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

 

 

১১ জুলাই  শনিবার কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অপসারণ করা হয়।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি’র সম্মতিতে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিস্কৃত এই নেতার সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীরা যেন সম্পর্ক না রাখেন।

 

 

অভিযোগ রয়েছে, ২’শ জনের কৃষি প্রণোদনা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি দেন নয়ন। বিষয়টি সাংগঠনিক শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়।

 

 

মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি