ঢাকা   ১২:৫০:২৪ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ছড়াখাল থেকে বালি উত্তোলনের কারনে ও টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া সড়কের প্রায় ১শ মিটার এলাকা ধ্বসে পড়েছে। এতে সড়কের ওই অংশ এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। তবে এমন পরিস্থিতির পরও বিদ্যুৎ, এলজিইডি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ফরেস্ট অফিসপাড়া থেকে দুর্বৃত্তরা দিনরাত একাধিক সেলু মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে পাচার করে। এর ফলে অফিসপাড়া সড়ক, মসজিদ, বিট কর্মকর্তার কার্যালয়,, মহাসড়কের চট্টগ্রাম-কক্সবাজার ব্রীজ ও জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ব্যাপক ঝুঁকিতে রয়েছে।  যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে মহাসড়কের ব্রীজের ওই অংশ।

 

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

 

পাওয়ার গ্রিড চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী তাফস কুমার ভৌমিক বলেন, চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে বালি উত্তোলনের কারনে জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জেনেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সহকারী প্রকৌশলীকে বাদী হয়ে মামলা করতে বলা হয়েছে।

 

এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, ধ্বসে পড়া সড়কটি এলজিইডির। কিন্তু বেশি ঝুঁকিতে রয়েছে জাতীয় পাওয়ার গ্রিডের টাওয়ার। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি