1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৮ বার

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ওপেন ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে মাগুরা স্টেডিয়াম ভবনের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

 

 

গত ১৯ জুলাই থেকে তিন দিনব্যাপী শুরু হওয়া এ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শেষ হয় ২১ জুলাই। এই প্রতিযোগিতায় ভারতসহ বাংলাদেশের পাঁচটি জেলার ২৫ জন দাবাড়ু অংশ নেয়।

 

 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতের সহাম দে, রানার আপ হয়েছে মাগুরার মোঃ আল মনির, তৃতীয় স্থান অধিকার করেছে মাগুরার ফয়সাল হোসেন।

 

 

আয়োজকরা জানান, আন্তর্জাতিক রেটিংভুক্ত এ দাবা প্রতিযোগিতায় ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে রেটিংধারী দাবাড়ুরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক রেটিং অর্জনের সুযোগ তৈরি হবে এবং জেলার দাবা অঙ্গন বিকাশে নতুন গতি সঞ্চার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net