1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩ বার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির চট্টগ্রাম বিভাগ কমিটির উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২২ জুলাই ) বিকালে উপজেলার বানিগ্রাম ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে

মানবিক এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।

সংগঠনের নেতারা বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক মো. মুজিব উল্লাহ তুষার, জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির সভাপতি সৈয়দ মনির, সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, অর্থ সম্পাদক ফজলুল করিম নাহিদ পাটোয়ারী, নির্বাহী সদস্য মমিন আহমেদ সাইদুল করিম , অলিউল্লাহ, রিয়া চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় সাংবাদিক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও ত্রাণ বিতরণ, চিকিৎসাসহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net