1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ০ বার

শেরপুরের নকলায় পিকআপ চাপায় মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছে। ২৫ জুলাই শনিবার সকালে নকলা-নালিতাবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাঁশকান্দা গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে জামালপুর থেকে সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলের সামনে একটি রিকশা চলে আসে। এই সময় মোটরসাইকেল চালক রাব্বী হঠাৎ ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। এতে পিকআপের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়। একইসাথে পিকআপ চালক নূর মোহাম্মদকে (২৬) আটক করে পুলিশ। পিকআপ চালক নূর মোহাম্মদ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net