1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে বন্যার্ত মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী ও গাছের চারা বিতরণ কর্মসূচি সোমবার (২৮ জুলাই) সাতকানিয়ার এওচিয়া স্পোর্টিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের দুর্যোগকবলিত মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, মোহাম্মদ জামাল হোসেন, মুজিবুর রহমান, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা এবং সদস্য সচিব মীর জাগের আহমদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, কৃষক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি সওদাগর।

 

কর্মসূচির আওতায় সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠান শেষে সাতকানিয়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করা সকল ইউনিয়ন নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net